সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:৪০ এএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে শ্যামনগর থানায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে দায়ের করা পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ২০০৬ সালে দায়ের করা আরও দুটি মামলা রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
/এসআইএন