×
Logo

জাতীয়

রাজধানীতে 'ব্লক রেইড' অভিযান জোরদার, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১০৭ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

রাজধানীতে 'ব্লক রেইড' অভিযান জোরদার, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১০৭ সদস্য গ্রেফতার

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

রাজধানীতে 'ব্লক রেইড' ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য ও নাশকতার অভিযোগে অভিযুক্তদের। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি।

নিয়াজ মেহেদী আরও জানান, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।

সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি। গ্রেফতার দুজনকেই আজ আদালতে হাজির করা হবে।

/এএম

Logo