×
Logo

জাতীয়

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

রাজধানীর উত্তরার ৩ নম্বার সেক্টরের বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটকের পর তাকে থানায় রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টায় তাকে গ্রেফতার করা হয়। 

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়েছে।

এর কয়েক ঘণ্টার ব্যবধানে রাজধানীর তুরাগের ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মাধ্যমে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

/এএন


Logo