×
Logo

জাতীয়

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের মিরপুরের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে এ হামলা হয়।

প্রত্যীক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনে হামলা চালায়। ভবনটির সামনের কাচের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। লিফটের চারপাশে থাকা ঘেরাওয়ের অংশও ভাঙচুর করা হয়। হামলার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

এদিকে, ডিএনসিসি প্রশাসকের দাবি, তার অফিসের সাথে দুইটা বড় পোশাক কারখানা আছে। সেগুলোর শ্রমিকেরা এই অরাজকতা করে। আজ সকালে শ্রমিকদের সাথে পুলিশের ঝামেলা হয়, তখন শ্রমিকেরা তার অফিসে ইট-পাটকেল ছুড়েছে।

/এমএন

Logo