×
Logo

জাতীয়

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৫, মামলা ৬৪

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৫, মামলা ৬৪

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ককটেল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মশাল, কেরোসিন ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৭০, ওয়ারী বিভাগে ৯১, মতিঝিল বিভাগে ৫৮, তেজগাঁও বিভাগে ৬৮, মিরপুর বিভাগে ১৪৩, গুলশান বিভাগে ২৯, উত্তরা বিভাগে ৫৫ এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে দুটি অবিস্ফোরিত ককটেল, ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১টি ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও ৯ বোতল এস্কাফ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মুঠোফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এমএইচআর

Logo