কাফরুলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম
রাজধানীর কাফরুলে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বর্তমানে কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর-১৪ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লোড স্টার ও মিড এশিয়া ফ্যাশন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করে। দুইটি কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় ৫ হাজার। এছাড়া, আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা একসাথে আন্দোলন শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে পুলিশের বাড়তি সদস্য মোতায়েন করা হয়।
/এমএন