×
Logo

জাতীয়

জয়নুল আবদিন ফারুক

যারা ষড়যন্ত্র করে সরকারকে বিপদে ফেলতে চাইছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তাদের প্রতিহত করতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

যারা ষড়যন্ত্র করে সরকারকে বিপদে ফেলতে চাইছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তাদের প্রতিহত করতে হবে

বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি

যারা ষড়যন্ত্র করে সরকারকে বিপদে ফেলতে চাইছে, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি সরকার প্রস্তুত আছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন– দেশ যখন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, তখন ফ্যাসিস্টের দোসররা সীমান্তের ওপারে বসে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে।

বিএনপির এই সংসদ সদস্য অভিযোগ করেন, দেশে ফেরার মিথ্যা তথ্য এবং সহিংসতার নেতৃত্ব দিয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে।

বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অক্ষরে অক্ষরে পালন করছে দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।

/এএম 

Logo