পানির দাবিতে কথা বললেই ভারতের বিরুদ্ধে দাঁড় করানো হয়: রুহুল কবির রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি।
ভারতের সঙ্গে প্রতিটি চুক্তিতেই প্রতারণা জড়িয়ে আছে। পানির দাবিতে কথা বললেই ভারতের বিরুদ্ধে দাঁড় করানো হয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে শহীদ মিনারে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথ বলেন।
রিজভী বলেন– সীমান্তে হত্যা বন্ধ, অর্থনীতিতে ভারসাম্য ও ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। নিজ দেশের ভেতরেও পানির ন্যায্য পাওনা নিয়ে ভারত কখনও সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করেনি।
তিনি আরও বলেন, পানির জন্য কান্না শুধু বাংলাদেশের নয়, পশ্চিমবঙ্গেরও কান্না। কূটনৈতিক সম্পর্ক থাকলেও ন্যায্য পানির দাবিতে আওয়াজ তুলতে হবে বলে মন্তব্য করেন তিনি।
/এএম