×
Logo

জাতীয়

থানায় বসেই ফোনে হুমকি পেলেন মাহমুদা মিতু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

থানায় বসেই ফোনে হুমকি পেলেন মাহমুদা মিতু

প্রাণনাশের হুমকির জন্য অভিযোগ জানাতে গিয়েছিলেন থানায়। তখনই আরেকটি অপরিচিত নম্বর থেকে আসে ফোন। থানায় বসেই আরেকটি হত্যার হুমকি পান জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যও।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। মিতু রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। এসময় তার সেলুলার ফোনেই কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, ডা. মিতুকে বেশ কয়েকদিন ধরেই হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করতে থানায় গেলেই একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

ফোনের ওপার থেকে বলা হয়, হাতুড়ি দিয়ে মিতুর হাত ভাঙা হবে। মিতুও পাল্টা দেশে এসে কথা বলতে বলেন। এ সময় মিতুকে উদ্দেশ্য করে বেশকিছু অশালীন বাক্যও ব্যবহার করা হয়।

/এমএমএইচ

Logo