×
Logo

জাতীয়

রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে হামলা, গুলিবিদ্ধ ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে হামলা, গুলিবিদ্ধ ২

রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ওয়াপদা রোডে তাকওয়া মসজিদ সংলগ্ন স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গুলিতে ওই প্রতিষ্ঠানের দুই কর্মী হাবিবুর রহমান ও সাজু আহমেদ আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের ডান পায়ে এবং অন্যজনের বাম হাতে গুলি লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চার-পাঁচজন দুর্বৃত্তের মধ্যে তিনজন অফিসে ঢুকে কর্মচারীদের উদ্দেশে হুমকি দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। কয়েক সেকেন্ডের মধ্যেই হামলা চালিয়ে পালিয়ে যায় তারা। এ সময় বাইরে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ওই ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা তাদের।

হামলাকারীদের শনাক্ত ও আটকে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এএম

Logo