১৮তম শিক্ষক নিবন্ধন
সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮৪২ জনকে দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রার্থীরা।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রার্থীরা অংশ নেন।
শিক্ষামন্ত্রীর দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা জানান, তারা কোনো গণবিজ্ঞপ্তি চান না। কার্যকর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
বিষয়ভিত্তিক মেধাতালিকায় সুপারিশবঞ্চিত প্রার্থীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি প্রয়োজনে নতুন করে শূন্য পদের চাহিদা নেওয়ার দাবি জানান তারা।
এছাড়া সনদের মেয়াদ ও বয়সসীমার মধ্যে থাকা চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮৪২ জনের নিয়োগের আশ্বাস বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা।
/এমএইচআর