বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ চার কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করেছে সরকার। রোববার (১৫ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক।
অন্যদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
/এমএমএইচ