×
Logo

জাতীয়

তথ্য প্রতিমন্ত্রী

গণতন্ত্র সমুন্নত রাখতে শিল্পীদের কাজ করতে হবে, যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

গণতন্ত্র সমুন্নত রাখতে শিল্পীদের কাজ করতে হবে, যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে

ফাইল ছবি

ভোটাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে শিল্পীদের কাজ করতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। 

তথ্য প্রতিমন্ত্রী বলেন, টেলিভিশন শিল্পীদের জন্য ট্রাস্ট গঠনের দাবি পুরণ করবে সরকার। এছাড়া, সতর্ক থেকে দেশের জন্য শিল্পীদের প্রকাশ্যে কাজ করার আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে শিল্পী সংঘের নেতারা বলেন, টেলিভিশন শিল্পী কলাকুশলীদের জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করতে হবে। যাতে অসুস্থতা বা যে কোন সংকটে তারা দ্রুত সহায়তা পেতে পারে। 

/এএন

Logo