×
Logo

জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সরকারের বিভিন্ন কার্যক্রম ও নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ভ্যাট আইন, খেজুর আমদানি এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন নিয়েও আলোচনা করা হয়।

এ সময় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

এ বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীরা নিজ নিজ দফতরের গুরুত্বপূর্ণ কর্মকান্ড প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। 

সরকারের কাজে গতিশীলতা আনতে মন্ত্রীসভার বৈঠকে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

/এএন

Logo