ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পাড়া-মহল্লায় কমিটি করার অনুশাসন প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও জ্যেষ্ঠ নাগরিকদের সমন্বয়ে পাড়া-মহল্লায় কমিটি করার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার আগে, ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মীর শাহে আলম ঢাকা মহানগরকে পরিষ্কার ও সবুজায়ন করতে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ২০টি আঞ্চলিক কমিটি করার কথা উল্লেখ করেন।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, ঢাকাকে কানাডা, সিঙ্গাপুর নয় বরং বাসযোগ্য নগরী করতে চায় সরকার। এ জন্য নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান করেন তিনি।
এছাড়া, পরিবেশসম্মতভাবে মেডিকেল বর্জ্য শোধনাগারের জন্য আমিনবাজারে নতুন উইং করার জন্য প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন বলেও জানান মীর শাহে আলম।
/এমএন