×
Logo

জাতীয়

রাজধানীতে নাশকতার পরিকল্পনা, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ এএম

রাজধানীতে নাশকতার পরিকল্পনা, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতা গ্রেফতার

রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এম হক বাবু এবং দলটির ঢাকা মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন।

জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে স্থানীয় ছাত্রদলের কয়েকজন আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করে। অভিযুক্তরা নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এসআর 

Logo