×
Logo

জাতীয়

পতিত ফ্যাসিবাদকে রাজনীতির সুযোগ দেবে না দেশের মানুষ: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

পতিত ফ্যাসিবাদকে রাজনীতির সুযোগ দেবে না দেশের মানুষ: আইনমন্ত্রী

দেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মো. আসাদুজ্জামান বলেন, যারা সন্ত্রাস ও বোমা মেরে দেশের মানুষকে ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা দেশের জনগণকে চেনেন না। এই দেশের মানুষ আর এই ফ্যাসিস্টদের দেশে ফেরার সুযোগ দেবে না।

পাশাপাশি কোনো সন্ত্রাসী ও ফ্যাসিবাদ নতুন করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান হুঁশিয়ারি দেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।

/এমএন

Logo