×
Logo

জাতীয়

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

সফটওয়্যার জটিলতার কারণে ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লকড হয়ে আছে। আঙুলের ছাপের কোয়ালিটি কমে অন্যের সঙ্গে আঙুলের ছাপ মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে। এ জন্য সফটওয়্যার উন্নয়নের কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। এই পরিস্থিতির উন্নতি কবে হবে তা নির্দিষ্ট করে এখনই বলতে পারছে না ইসি।

সফটওয়্যার উন্নয়নের যে কাজ চলছে, তা সম্পন্ন হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে জানা গেছে। তার আগে বর্তমানে ইসিতে যারা বিষয়টি জানাচ্ছে, তাদের এনআইডি আনলক করে দেওয়া হচ্ছে।

/এমএন

Logo