×
Logo

জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৪ জন।

বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়– গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১৯০ জন। আর হামে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ১০৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৫ জনের।

/এএম

Logo