×
Logo

জাতীয়

অনুসন্ধানের শুরুতেই আসিফের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেন অবৈধ নয়: হাইকোর্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম

অনুসন্ধানের শুরুতেই আসিফের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেন অবৈধ নয়: হাইকোর্ট

অনুসন্ধানের শুরুতেই সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলন কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুদককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা ও মানহানিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আসিফ মাহমুদ।

পরে ২৯ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। পরে ৪ নভেম্বর বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানির পর আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। 

/এমএন

Logo