×
Logo

জাতীয়

দিনের আলো ফোটার আগেই ঝুম বৃষ্টিতে ভিজেছে ঢাকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম

দিনের আলো ফোটার আগেই ঝুম বৃষ্টিতে ভিজেছে ঢাকা

দিনের আলো ফোটার আগেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বুধবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ছিলো বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি।

ঢাকায় আজ বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অধিদফতর জানায়, আজ বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে, আগামী কয়েকদিনে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 

/এআই 

Logo