×
Logo

জাতীয়

ককটেল বিস্ফোরণের দায়ে গতকাল রাজধানীতে গ্রেফতার ৩৩ জন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

ককটেল বিস্ফোরণের দায়ে গতকাল রাজধানীতে গ্রেফতার ৩৩ জন

রাজধানীতে যেসব জায়গায় ককটেল বিস্ফোরণ করা হয়েছে, তার অধিকাংশ জায়গায় হাতেনাতে জড়িতদের গ্রেফতার হয়েছে। গতকাল সোমবার নূন্যতম ৩৩ জন গ্রেফতার হয়েছে, এটি আরও বাড়তে পারে। ককটেল নিক্ষেপ করার সময় ৯ জনের অধিক গ্রেফতার হয়েছে। তল্লাশি চলাকালীন ৭টি ককটেল ও ২টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানায়েছেন উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

নগরজুড়ে গোয়েন্দা নজরদারিতে কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, দেশজুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। এ সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ডিএমপির অভিযান অব্যহত রয়েছে। 

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান মো. আকতার হোসেন।

/এমএন

Logo