জনগণ পলাতক কাওকে সহজে দেশে ঢুকতে দিবে না: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম
যিনি এত মানুষের জীবন কেড়ে নিয়ে পালিয়েছে, তাকে এত সহজে দেশে ঢুকতে দিবে না দেশের জনগণ— এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, বাংলাদেশের মানুষ সহজ সরল, কিন্তু যখন ক্ষোভে ফুঁসে ওঠে তখন তাকে প্রতিহত করা সম্ভব নয়।
তিনি বলেন, '৭ নভেম্বরের পরিবর্তন শুধু রাজনৈতিক নয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক আগ্রাসন প্রতিরোধ করার প্রবল ইচ্ছা সেদিন জাগ্রত হয়েছে। আমরা কারও আজ্ঞাবাহী নই, না দিল্লি না পিন্ডি। কিন্তু স্বাধীনতার পর আমরা দেখলাম দিল্লির কাছে আমরা দস্তখত দেয়ার মত অবস্থায়।'
ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে তিনি বলেন, এখন অলিতে গলিতে ককটেল ফুটছে। শেখ হাসিনা দেশে ফিরবেন তার আনন্দেই পটকা ফুটাচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তোলেন রিজভী।
/এমএইচআর