মুক্তিযুদ্ধের মতো '২৪এর ঠিকাদার হতে চাইলে অভ্যুত্থান হাতছাড়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম
স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের মতো '২৪এর ঠিকাদার হতে চাইলে অভ্যুত্থান হাতছাড়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছে, তারা রাজনীতি থেকে নি:শেষ হয়েছে। এখন ২৪ নিয়েও নতুন একটি দল একই রকম শুরু করেছে। ২৪ আমাদের আমাদের করতে থাকলে ২৪ কারোরই থাকবে না।'
একদলীয় সরকার গঠনে কোনো দল যেন আর প্রশাসনকে ব্যবহার করতে না পারে, সেজন্য নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, চিরস্থায়ী হওয়ার বাসনা ছিল অন্তর্বর্তী সরকারের মধ্যে। তখনকার ক্ষমতায় থাকা অনেকেই সেটি দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল। সংস্কার দীর্ঘায়িত করতে করতে নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল।
এসময় নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আধিপত্যবাদ পরাজিত হওয়ায় আঞ্চলিক প্রভুরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। তবে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
/এমএইচআর