মধ্যরাতে রাজধানীর আদাবরসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ এএম
রাজধানীর আদাবর, বিমানবন্দর, মিরপুরের কালশী মোড় ও শাহবাগে মধ্যরাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত বারোটার দিকে দুর্বৃত্তরা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তবে বা কারা এসব ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
জানাযায়, শনিবার রাত ১২টার দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই রাত ১২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বর ফ্লাইওভার থেকে মোটরসাইকেলে এসে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। প্রায় একই সময়ে মিরপুরের কালশী মোড়েও বিস্ফোরণের খবর পাওয়া যায়।
এর আগে শুক্রবার রাত ৯টার দিকে আদাবর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন দাবি করেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্তের কাজ চলছে।
/এসআর