×
Logo

জাতীয়

বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নথিপত্রের প্রক্রিয়া সহজ করলো ভারতীয় হাইকমিশন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নথিপত্রের প্রক্রিয়া সহজ করলো ভারতীয় হাইকমিশন

বাংলাদেশে ভিসা আবেদনকারীদের সুবিধার্থে ভিসা আন্ডারটেকিং ফর্মের (Visa Undertaking Form) কাঠামো আরও সহজ করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। নতুন ফর্মের মাধ্যমে আবেদনকারীরা নিজেরাই সহজে প্রয়োজনীয় তথ্য বুঝতে ও পূরণ করতে পারবেন। এতে ভিসা আবেদনের ক্ষেত্রে এজেন্টের ওপর নির্ভরশীলতাও কমবে বলে আশা করা হচ্ছে।

প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ফর্মটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (IVAC) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

নতুন ফর্মে সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় একরূপতা নিশ্চিত করতে একটি অভিন্ন কাঠামো রাখা হয়েছে। এর ফলে আবেদনকারীদের জন্য ফর্ম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ফর্মের এই পরিবর্তনের ফলে ভিসা পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে নতুন কোনো শর্ত যুক্ত হয়নি। আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছন্দ ও আবেদনবান্ধব করা এবং আবেদনকারীদের ভোগান্তি কমানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

/এনএ 

Logo