×
Logo

জাতীয়

স্পিকার

ভোগনির্ভরতা নয়, বিনিয়োগের ওপর ভিত্তি করে গড়ে উঠবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

ভোগনির্ভরতা নয়, বিনিয়োগের ওপর ভিত্তি করে গড়ে উঠবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেখানে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৩০তম ইউ এস ট্রেড শো'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, এই অর্থনীতি ভোগনির্ভরতার পরিবর্তে বিনিয়োগের ওপর ভিত্তি করে গড়ে উঠবে। সরকার বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সুরক্ষার লক্ষ্যে অর্থনৈতিক কূটনীতি জোরদারের করছে।

এতে বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন নতুন বাজার উন্মুক্ত হবে বলেও জানান হাফিজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, সরকার ব্যবসার এমন পরিবেশ তৈরি করছে যেখানে মার্কিন কোম্পিনীগুলো স্বাচ্ছন্দ্য মতো উৎপাদন কার্যক্রম করতে পারবে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সামনে আরো শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের রাষ্টদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা ও শ্রম আইন বাস্তবায়ন জোরদার হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের নতুন সুযোগ তৈরি করবে বলেও অবহিত করেন তিনি।

/এমএইচআর

Logo