×
Logo

জাতীয়

ডিএসসিসি প্রশাসক

যারা বিএনপিকে দুর্বল মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

যারা বিএনপিকে দুর্বল মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে

যারা বিএনপিকে দুর্বল মনে করে তারা বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। 

বুধবার (৪ নভেম্বর) সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর মতিঝিলে আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার গ্যাসকূপ খনন না করায় গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার গ্যাসকূপ খননে উদ্যোগ নিচ্ছে। গণতন্ত্রে বিশ্বাস করলে বিরোধী দলকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে।

/এসআর

Logo