×
Logo

জাতীয়

বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। সেদিন দুপুর ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে এক কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি জানান, সেদিন ঢাকার রাজপথে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেবেন। ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের নির্দেশনাও দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এই প্রশাসক।  

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বিএনপিকে ব্যবহার করে কেউ সুবিধা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দলের বদনাম করছে, এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

/এএম 

Logo