দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দুটি নতুন কূপ খনন করতে যাচ্ছে সরকার। এর সুবাদে দৈনিক ৩ কোটি ঘনফুট গ্যাস মিলবে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।
বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
পরিকল্পনা কমিশন জানায়, একনেক সভায় গ্যাস কূপ খনন সংক্রান্ত প্রকল্প উপস্থাপন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। আলোচনায় ১৪টি এজেন্ডা ছিল। তিতাস গ্যাসক্ষেত্রে প্রথম বছরে একটি কূপ থেকে আর দেড় বছরের মধ্যে দুটি কূপ থেকেই গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। দৈনিক ৩ কোটি ঘনফুটের হিসাবে, আগামী ১০ বছরে এখান থেকে পাওয়া যাবে ১০ হাজার ৭৪ কোটি ঘনফুট গ্যাস।
এর বাইরে, কনডেনসেট বা তরল পেট্রোলিয়াম মিলবে ৬০ হাজার ব্যারেলের বেশি। প্রকৌশল কাজ ও রিগ ফাউন্ডেশন করা হবে থার্ড পার্টির মাধ্যমে। এতে যুক্ত হবেন দেশি-বিদেশি পরামর্শকরাও।
/এসআর