বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার তার বন্ধু আহমেদ শাহরিয়ার দীপের ফের তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন চারদিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় সাতদিনের রিমান্ড আবেদন করেন নৌ-পুলিশ। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, জিজ্ঞাসাবাদে দীপ একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং কিছু বিষয়ে নীরবতা পালন করেছেন।
তবে তিনি মামলার ঘটনা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে।
/এমএইচআর