সারাদেশে ৪ থেকে ৭ নভেম্বর গ্যাসের চাপ কম থাকবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় সারাদেশে গ্যাস সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি গ্রাহক পর্যায়ে স্বল্পচাপ বিরাজ করতে পারে।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বর্তমান ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে।
এতে সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
/এএন