মিরপুর-১০ এর সামনে মুখোমুখি অবস্থানে শ্রমিক-পুলিশ; যান চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এসময়, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের ধাওয়া-পাল্টা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে মিরপুর ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে শ্রমিকরা অবস্থান নেন।
একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
/এএন