লংমার্চ বাদ দিয়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম
উচ্চকক্ষ সহ অন্যান্য সাংবিধানিক সংস্কার করতে চাইলে, বিরোধী দলকে, লংমার্চের পরিবর্তে, সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশে যেন আবার জুলাই পরিস্থিতি তৈরি না হয়, সে অনুযায়ী, সংবিধান সংশোধন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার ( সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে এক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার।
শনিবার (৩১ অক্টোবর), বিকেলে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল নিয়ে সেমিনারের প্রথম পর্ব। আলোচনায় উঠে আসে সংবিধানিক সংকট সমাধান ও সংস্কারের নানা বিষয়।
আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী, উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করতে বিরোধী দলকে লংমার্চ না করে সংস্কার কমিটির আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানান।
ভবিষ্যতে যেন ফ্যাসিবাদী রাষ্ট্র ও সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে সে অনুযায়ী সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, অভ্যুত্থান ও জনগণের প্রত্যাশা পূরণ করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
সেমিনারে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংসদ, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার তাগিদ দেন।
ক্ষমতা যেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত না থাকে সে বিষয়েও কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল।
/এআই