×
Logo

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানের সাথে 'বিগ-বি' নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পিএম

জাপানের সাথে 'বিগ-বি' নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে। এই সফরের মধ্য দিয়ে জাপান-বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে  বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সরকারপ্রধানের জাপান সফর নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এই সফরে ৬টি সমঝোতা দলিল স্বাক্ষরের কথাও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের খাত এবং অন‍্যান‍্য বিষয় খতিয়ে দেখতে দ্রুতই ইকোনমিক মিশন পাঠাবে জাপান। জাপানের সাথে 'বিগ-বি' নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশ নিয়ে কথা হয়নি।

অন‍্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনার প্রয়োজন হলে তাদের উপস্থিতিতে বাংলাদেশ তা করবে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মাটি ও মানুষের স্বার্থকে অসম্মান করে কোনো দেশের সাথে কোনো চুক্তি করবে না বিএনপি সরকার।

/এমএন

Logo