×
Logo

জাতীয়

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, রাতে বন্ধু দীপকে নিয়ে গিয়েছিলেন তুরাগ নদের কাছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, রাতে বন্ধু দীপকে নিয়ে গিয়েছিলেন তুরাগ নদের কাছে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। টঙ্গীর তুরাগ নদের আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকা থেকে এটি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই মিডিয়া উইং গণমাধ্যমকে ওই এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানায়। এটি যাচাইবাছাই করার কথাও জানানো হয়। পরে তারা নিশ্চিত করে মোটরসাইকেলটি তাহসিফ সাউরিরই।

সেই সাথে পিআইবি জানিয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে মোটরসাইকেলে 'জুনিয়র বন্ধু' আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নিয়ে টঙ্গীর মাজার এলাকায় গিয়েছিলেন তাহসিফ, কেনো গিয়েছিলেন সেটি এখনও ধোঁয়াশা।

মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এ কর্মকর্তা। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজের আগে বন্ধু দীপকে নিয়ে রাতে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এ নিয়ে দীপ গণমাধ্যমে জানায়, একটি রেস্তোরাঁয় তারা একসঙ্গে খাবার খান। এরপর দীপ বাসায় চলে যান।

উল্লেখ্য, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নৌ পুলিশের তদন্তের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে পিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেয় পিবিআই।

/এমএন

Logo