×
Logo

জাতীয়

তাহসিফের মৃত্যু: তুরাগের কাছে একটি মোটরসাইকেল উদ্ধার, যাচাইবাছাই চলছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম

তাহসিফের মৃত্যু: তুরাগের কাছে একটি মোটরসাইকেল উদ্ধার, যাচাইবাছাই চলছে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নৌ পুলিশের তদন্তের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্তের অংশ হিসেবে টঙ্গীর তুরাগ নদের আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাইবাছাই চলছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই মিডিয়া উইং গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। আর আগে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার রাতে তাহসিফের 'জুনিয়র বন্ধু' আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই।

প্রসঙ্গত, গত বুধবার বিকেলে টঙ্গীতে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এদিকে, তাহসিফের বাবা এনায়েতুল করিম গতকাল বৃহস্পতিবার মর্গের সামনে সাংবাদিকদের অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

/এমএন

Logo