যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পিএম
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটটি সাড়ে ৪ ঘন্টারও বেশি সময় পর যান্ত্রিক ত্রুটি সারিয়ে রওনা করেছে। জানা যায়, জাপানের নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা করে বাংলাদেশ বিমানের ফ্লিইটটি।
এর আগে, জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি টোকিও থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। সে অনুযায়ী, আজ রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
বোর্ডিং শেষে পুশব্যাকের পর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারে ত্রুটির সংকেত দেখা দেয়। তখনই ফ্লাইটটি স্থগিত করা হয়। ক্রুটি সারতে দুই থেকে চার ঘন্টা সময় লাগতে পারে।
/এসআর