নভেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
এতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের সর্বশেষ নির্ধারিত মূল্য বহাল রাখা হয়েছে।
বর্তমান নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়, যা ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
/এসআইএন