ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৮৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম
দেশে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। এতে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪১৫ জন মারা গেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৮৬ জন। আর এই বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩২ হাজার ১০৫ জন ডেঙ্গু রোগী।
/এমএন