রায় জালিয়াতির অভিযোগ
আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার ঢাকা ছাড়ায় নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পিএম
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলায় জালিয়াতির মাধ্যমে রায় নেওয়ার অভিযোগে আদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা ছাড়তে নিষেধ করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ চেয়ে করা একটি রিট মামলায় রুল জারির পর শুনানি ছাড়াই রায় নেওয়ার জালিয়াতির ঘটনা ধরা পড়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। এ ঘটনায় আপিল বিভাগ বলেন, প্রয়োজনে তৎকালীন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চের সব রায় পুনর্বিবেচনা (রিভিউ) করা হবে।
জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর মাসে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বেশ কয়েকটি মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই রায় নেওয়ার অভিযোগ রয়েছে ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষ এসব রায়ের বিরুদ্ধে আপিল করলে জালিয়াতির বিষয়টি সামনে আসে।
/এনএ