×
Logo

জাতীয়

তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৯ এএম

তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

তারা আরও জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

/এএন

Logo