×
Logo

জাতীয়

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চার আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৪ এএম

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চার আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করবেন।

এই মামলার অন্য আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

হানিফসহ মামলার চার আসামিই পলাতক। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। ২০২৫ সালে ২ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন হয়।

এতে সাক্ষ্যদেন মোট ১৮ জন। দুই দফায় শেষ হয় যুক্তিতর্ক। প্রসিকিউশন বলছে, আসামিদের সর্বোচ্চ সাজা চান তারা। তবে রাষ্ট্রনিযুক্ত আসামিদের আইনজীবীরা বলছেন, মামলা থেকে খালাস প্রত্যাশা করেন তারা।

/এমএইচআর

Logo