×
Logo

জাতীয়

ঢাকায় বৃষ্টির আভাস, মেঘলা থাকবে আকাশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

ঢাকায় বৃষ্টির আভাস, মেঘলা থাকবে আকাশ

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি রাতের তাপমাত্রা কমতে পারে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে। বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ।

আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩ মিনিটে।

/এমএইচআর

Logo