গুম, বিচারবহির্ভূত হত্যা ও পুলিশ হেফাজতে মৃত্যু চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম
গুম, বিচারবহির্ভূত হত্যা ও পুলিশ হেফাজতে মৃত্যু— কোনোটিই সরকার চায় না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এদিন সংসদে গত ১৭ বছরে গুমের শিকার হওয়া এবং এখনো ফিরে না আসা ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন কমিটির সদস্যরা। বৈঠকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং দেশে গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ব্রিফিংয়ে গুমের অভিযোগ ওঠা মিরাজ শেখের প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে সরকারের চলমান তদন্তের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও স্বাধীন তদন্তের আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।
এ ছাড়া পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বক্তব্যটি অসতর্কতাবশত ভুল ছিল। এ ধরনের শব্দচয়ন ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
/এনএ