×
Logo

জাতীয়

ঢামেকে স্থায়ী পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, ভোগান্তিতে রোগীরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ এএম

ঢামেকে স্থায়ী পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, ভোগান্তিতে রোগীরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির অনির্দিষ্টকালের ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে জরুরি রোগী স্থানান্তর ও মরদেহ পরিবহন সেবা ব্যাহত হয়।

ধর্মঘটের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অচলাবস্থা সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা মানুষ। 

সকাল থেকে রাত পর্যন্ত চলা কর্মবিরতিতে সংকটাপন্ন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখা দেয় ভোগান্তি। এছাড়া, এমন পরিস্থিতিতে বাইরে থেকে রোগী নিয়ে আসা কয়েকটি অ্যাম্বুলেন্সকে হাসপাতাল প্রাঙ্গণ ছাড়তে বাধ্য করার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। 

/এএন

Logo