×
Logo

জাতীয়

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ এএম

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজ ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 


পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ক্রসফায়ার চায় না। বরং এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আইজিপি অসতর্কতাবশত এমন কথা বলেছেন। এটা ঠিক হয়নি, উচিত হয়নি। সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যু কোনোভাবেই সহ্য করবে না। 

আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলার উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি।

/এসআর 

Logo