বাংলাদেশের সাথে নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় জার্মানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পিএম
বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ রূপান্তর এবং বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি।
পূর্ব ও পশ্চিম জার্মানির একত্রীকরণের ঐতিহাসিক দিন ‘জার্মান ইউনিটি ডে’ উপলক্ষে ঢাকাস্থ জার্মান দূতাবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
বর্তমানে বাংলাদেশ সফররত জার্মানির অর্থনৈতিক সহায়তা ও উন্নয়ন বিষয়ক ভাইস মিনিস্টার ড. ব্যার্বেল কোফলার অনুষ্ঠানে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের এই মনোভাবের কথা ব্যক্ত করেন।
ঢাকাস্থ জার্মান দূতাবাসে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। এছাড়া অনুষ্ঠানে দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং সুশাসনের সঠিক পথ ধরে বাংলাদেশের বর্তমান অগ্রযাত্রা ও রূপান্তর অব্যাহত থাকবে।
বিশেষ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানি বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করতে চায় বলে জানানো হয়।
/এএ