×
Logo

জাতীয়

কুইক রেন্টাল নীতির কারণে সরকারের বিদ্যুৎ পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম

কুইক রেন্টাল নীতির কারণে সরকারের বিদ্যুৎ পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে: জ্বালানিমন্ত্রী

গত ১৭ বছরে অপরিকল্পিত কুইক রেন্টাল নীতির কারণে বিএনপি সরকারের বিদ্যুৎ পরিকল্পনা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জ্বলানিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ জানতে হলে অতীতের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করতে হবে। বাস্তব কারণেই লোডশেডিং হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ সময় ইকবাল মাহমুদ টুকু বলেন, বিশেষ জ্বালানি আইন আগামী সংসদ অধিবেশনে চূড়ান্ত হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষের আগ্রহ বাড়ছে উল্লেখ করে আগামী সোমবার থেকে সোলার এক্সিবিশন শুরু হওয়ার কথাও জানান তিনি।

/এমএন

Logo