জাতীয় ঐক্যের প্রতীক যুবদল, শত নির্যাতনেও দেশপ্রেম থেকে পিছু হটেনি: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, যুবদল জাতীয় ঐক্যের প্রতীক। শত নির্যাতন সহ্য করেও দেশপ্রেম থেকে পিছুপা হয়নি। বিএনপির সকল অর্জনে যুবদলের ভূমিকা স্বরনীয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে রিজভী বলেন, মশাল মিছিলে সিপিবির ‘জয় বাংলা’ স্লোগানের পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, তা এখনও পরিষ্কার নয়।
বর্তমান প্রধানমন্ত্রী যে জনকল্যাণমুখী রাজনীতির সূচনা করেছেন, তাতে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিজভী আরও বলেন, পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে—এমন কোনো কর্মকাণ্ড থেকে সব রাজনৈতিক দলকে বিরত থাকতে হবে।
/এসআইএন